উত্তরদিনাজপুর

নিষিদ্ধ কফ সিরাপ পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে আহত এক বাংলাদেশী

রবিবার মাঝরাতে বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে নিষিদ্ধ কফ সিরাপ পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে আহত এক বাংলাদেশী। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের চৈনগর ভারত- বাংলাদেশ সীমান্তে। আহত ওই বাংলাদেশি পাচারকারীর নাম রুস্তম আলী(৪০)। বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার ফকিরগঞ্জ এলাকায়। গুরুত্বর আহত অবস্থায় তাকে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

           

            জানা গেছে রবিবার মাঝরাতে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে রুস্তম আলি। নিষিদ্ধ সিরাপ বাংলাদেশে পাচার করছিল সে। গতকাল সীমান্ত দিয়ে পাচারের সময় কর্মরত বিএসএফের জাওয়ান তাকে দেখে ফেলে। তাকে থামতে বলে ১৬৭ ব্যাটেলিয়ানের জাওয়ান। কিন্তু না থেমে পালানোর চেষ্টা করলে সীমান্তে কর্মরত জাওয়ান তাকে গুলি করে। গুলির আওয়াজ শুনে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বিষয়টি জানতে পেরে ছুটে আসে আশেপাশের বাসিন্দারা। গুরুত্বর আহত অবস্থায় বাংলাদেশি পাচারকারিকে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়।তার অবস্থা আশঙ্কাজনক।  

 

            বিএসএফ সুত্রে জানা যায়,মাঝে মধ্যেই সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে প্রচুর পরিমাণে কফ সিরাপ পাচার করতে সে। এদিনও কাপ সিরাপ পাচার করার উদ্দেশে সে সীমান্তে যায়।

            যদিও এই কথা অস্বীকার করেছে ওই পাচারকারী। তার বক্তব্য সীমান্তে এলাকায় থাকা তার কলা বাগান সে দেখতে আসে। তারপরেই এই ঘটনা।